বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনারআসন্ন বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। এই তালিকা থেকেই মাস্টারমাইন্ড স্কালোনি শেষ পর্যন্ত ২৬ সদস্যের চূড়ান্ত দল বেছে নেবেন। চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৩০ মে।
দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন নতুন ও চমকপ্রদ ফুটবলারের নামও এসেছে। গোলরক্ষক বিভাগে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি ও হুয়ান মুসো—যাদের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা বেশি। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগে চমক হয়ে এসেছেন লাউতারো দি লোল্লো ও জাইদ রোমেরো। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা চোটে পড়লেও বিকল্প হিসেবে রাখা হয়েছে অগাস্টিন গিয়ায়, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোকে।
মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন মুখ হিসেবে আছেন মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা। স্ক্যালোনি আরান্দাকে “দারুণ এক আবিষ্কার” বলেও প্রশংসা করেছেন। এছাড়া আগের দলে থাকলেও কিছুদিন গুরুত্ব হারানো গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও আবার ডাকা হয়েছে।
দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। এছাড়া স্কোয়াডে আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের মতো তারকারা। তবে টমাস প্যালাসিওস ও মারিয়ানো ত্রইলো জায়গা পাননি।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেনিমো রুল্লি (মার্শেই), হুয়ান মুসো (অ্যাতলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট), অগাস্টিন গিয়ায় (পালমেইরাস), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), নিকোলাস কাপালদো (হামবার্গ), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট গিলোইসে), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেজ্জেলা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (মার্শেই), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লাউতারো দি লোল্লো (বোকা জুনিয়র্স), জাইদ রোমেরো (গেতাফে), ফাকুন্দো মেদিনা (মার্শেই), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং ক্লাব), ম্যাক্সিমো পেরোন (ক্যালসিও কোমো ১৯০৭), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার প্লেট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়র্স), আলান ভারেলা (এফসি পোর্তো), এজেকুয়েল ফার্নান্দেজ (বায়ের লেভারকুসেন), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এজেকুয়েল প্যালাসিওস (বায়ের লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবুর্গ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (ক্যালসিও কোমো ১৯০৭), ফ্রাঙ্কো মাস্তানতুয়নো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ), টমাস আরান্দা (বোকা জুনিয়র্স), নিকোলাস গঞ্জালেস (অ্যাতলেটিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), গিউলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সৌলে (রোমা), ক্লাউদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), সান্তিয়াগো ক্যাস্ত্রো (বোলোনিয়া), লাউতার মার্টিনেজ (ইন্টার মিলান), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ) ও মাতেও পেল্লেগ্রিনো (পার্মা ক্যালসিও)
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

