বিজ্ঞাপন

গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর কে গড়ার লক্ষে সবুজ ও পরিবেশ বান্ধব কার্যক্রমের উদ্বোধন

“জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা” এই স্লোগানকে সামনে রেখে ১১ মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অডিনেশন অফিস এর আয়োজনে দিনাজপুরকে গ্রিন এন্ড ক্লিন ও সবুজ পরিবেশ বান্ধব কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন দিনাজপুর জেলা একটি গুরুত্বপূণ কৃষি-বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য একটি ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

এ থেকে পরিত্রান পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের মানুসিক স্বস্তি ও সুন্দর জীবন যাপন করতে শেখায়। আগামী এক বছরের মধ্যে উপজেলাগুলোতে পর্যায়েক্রমে গ্রিন এন্ড ক্লিন এর কার্যক্রম বাস্তবায় হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর এর সম্পাদক মোঃ আকরাম হোসেন। লক্ষ্য ও উদ্দেশ্য তুলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টার,ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও।

প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি‘র সিনিয়র ম্যানেজার সেবাষ্ঠিয়ান পিউরীফিকেশন। অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর-অপারেশন ও টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক। আলোচনা সভা শেষে নাম ফলক বেলুন উত্তোলন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। এবং শিশু পার্কে গিয়ে পরিবেশ বান্ধব পার্ক করার লক্ষ্যে প্রচুর ঔষধী বৃক্ষ রোপণ করেন।

পড়ুন : সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন