বিজ্ঞাপন

সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে সিন্ডিকেটের কারণেও কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বাজার পরিদর্শনের সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মাহফুজুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন