বিজ্ঞাপন
সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ১ হাজার ১৯২ জন হাসপাতালে ভর্ভি হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।
পড়ুন: ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
বিজ্ঞাপন


