বিজ্ঞাপন

জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।

নিহত শিশুর পিতা রাজু হোসেন জানান, তার মেয়ে বাড়ির সামনে রাস্তা পারা হচ্ছিল। এ সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটিট মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, বিষয়টি শোনার পর জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন