বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক যুবক নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছেন। আ. রহিম রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিলেন।

বিজ্ঞাপন

নিহত আব্দুর রহিম জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমরা চাই সরকার যেন দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করেন।

গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।

সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জ ও ময়মনসিংহের দুই যুবকের মৃত্যু হয়। একই হামলায় আরও একজন বাংলাদেশি আহত হন এবং একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হন।

নিহতদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম ও কিশোরগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রিয়াদ রশিদ ।

পড়ুন- কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন