বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ ও ওয়াশসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চোলাইমদ ও বিপুল পরিমাণ ওয়াশসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) দুপুরে শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নামোটিকরী গ্রামের মৃত রামজান আলীর ছেলে মোঃ রোসদুল ইসলাম (৬০)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার এক কক্ষবিশিষ্ট টিনের চালা ও টিনের বেড়াযুক্ত শয়নঘরের চৌকির নিচে মেঝেতে এবং বাড়ির আঙিনায় রান্নাঘরের ভেতরে মাটিতে পোঁতা অবস্থায় ৫ লিটার চোলাইমদ ও ৮০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।

অভিযানকালে রোসদুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন