বিজ্ঞাপন

মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

বুধবার সকালে ডিসি অফিসের মূল ফটকে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। একাধিকবার টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। তারা অভিযোগ করেন, ডিসি অফিস ঘেরাও কর্মসূচির সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের সঙ্গে কথা না বলে কর্মকর্তাদের নিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে প্রবেশ করেন। এ ঘটনাকে তারা জনগণের প্রতি অবজ্ঞা আখ্যা দিয়ে নিন্দা জানান।

বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আন্দোলন করতে জানে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা অতীত আন্দোলনের ইতিহাস তুলে ধরে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা ভবিষ্যতে রাস্তা অবরোধ ও সড়ক ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেন। কর্মসূচিতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. সাব্বির আহমেদসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন