বিজ্ঞাপন

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জোবাইদা

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

`হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক একটি খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জোবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপরই তিনি অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করে এবং শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন