বিজ্ঞাপন

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু


রাজবাড়ীতে বজ্রপাতে বর্ণা বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর আগের ১০বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এবং তার স্বামী দিনমুজুরের কাজ করেন।

বিষয়টি রাতে নিশ্চিত করেছেন- সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বর্ণা বেগম সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর শেখপাড়া গ্রামের মো: নুরুল হকের স্ত্রী।

রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে-বিকেল সাড়ে ৩ টার দিকে ঝড় বৃষ্টির মধ্যে ওই নারী তার বাড়ির উঠানে পাটকাঠি দিয়ে তৈরী করা গোবরের লাঠির জালানী উঠাতে গেলে পাশের খেজুর গাছে বজ্রপাত হয়। তখন বর্ণা বেগম বজ্রপাতের শব্দে গুরতর আহত হলে স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) উত্তম কুমার বলেন,লাশের ময়না তদন্তশেষে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশটি হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন