বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতায় নেমেছে মানিকগঞ্জ জেলা বিএনপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালখনন কর্মসূচির আওতায় “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ শহরের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে শহরের খালপাড় এলাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হারুনুর রশিদ রাহমানী,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন , যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ পারভেজ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিএস জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,
সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খান রিতার নির্দেশনায় মানিকগঞ্জ শহরের ময়লা আবর্জনা যুক্ত খালটি তার সৌন্দর্য হারিয়েছে তারই ধারাবাহিকতায় আজ খাল পরিষ্কার কর্মসূচি সকাল থেকে পালিত হচ্ছে। শুধুমাত্র এই খাল নয় জেলায় আমরা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকপ্রার্থী ঘোষণা করলেন আবু সাঈদ সুইট

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন