বিজ্ঞাপন

মানুষের অধিকারের পক্ষে আপসহীন কণ্ঠ, সমাজসেবক সোহানুর রহমান সবুজ!

সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের মামুরদী গ্রামে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল মোতালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ। দীর্ঘদিন ধরে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে বিশ্বাসী। সেই আদর্শকে সামনে রেখে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক নানা সংকট, দুর্নীতি, অন্যায় ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করেন।

তার লেখাগুলোতে উঠে আসে সাধারণ মানুষের অধিকার, সমাজের বাস্তব চিত্র এবং দেশ ও জাতির নানা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় তার সাহসী ও স্পষ্ট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের মতে, সোহানুর রহমান সবুজ একজন সাহসী, মানবিক ও জনবান্ধব ব্যক্তি। যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানুষের বিপদে তাকে সবার আগে এগিয়ে আসতে দেখা যায়। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন ও মানবিক কাজে সম্পৃক্ত করতে তার ভূমিকা প্রশংসনীয়।

সমাজসেবার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে তার সোচ্চার অবস্থান তাকে স্থানীয় জনগণের কাছে একটি পরিচিত ও সম্মানিত মুখে পরিণত করেছে।

পড়ুন: ইরানের সঙ্গে সম্ভাব্য হামলা না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা সৌদির: প্রতিবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন