দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার নিজ শহর যশোরে আসছেন বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুই দিনের এ সফরে প্রতিমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা থেকে বিমানে যশোরে এসে পৌঁছাবেন তিনি। শনিববার সকাল সাড়ে ৯ টায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর ইনস্টিটিউট মাঠে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন। এরপর সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি থাকবেন।
দুপুর ১২ টায় যশোর-২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেবেন। বিকেল সাড়ে ৩ টায় চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড প্রদান ও সাড়ে ৪ টায় বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
সন্ধ্যা ৭ টায় তিনি যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে সামাজিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।
পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে নতুন সিদ্ধান্ত শুভেন্দুর
আর/


