বিজ্ঞাপন

কাশিমপুরে মাদকবিরোধী মানববন্ধন, ওসির জিরো টলারেন্স ঘোষণা

গাজীপুরের কাশিমপুরে “এক দফা এক দাবি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ই মে) জুম্মার নামাজের পর কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে এলাকার সামাজিক ব্যক্তিবর্গ, মুসল্লী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। মাদকের প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক নির্মূলে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ বলেন, “জনগণের সহযোগিতা নিয়ে কাশিমপুর এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদকের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। এসময় তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বর জনসাধারণের মাঝে বিতরণ করেন এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের ঘোষণা দেন।

এসময় উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিরোধে নানা পরামর্শ দেন। বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একা মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনের শেষাংশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন: ইরান প্রসঙ্গে ট্রাম্প: হয় তারা চুক্তি করবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন