বিজ্ঞাপন

কক্সবাজারে গুরুত্বপূর্ণ নথিসহ রোহিঙ্গা আটক, চার দেশের মুদ্রা জব্দ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মো. তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কাছ থেকে চার দেশের মুদ্রা, গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, গত ১৪ মে কক্সবাজার লিংক রোড এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চলাকালে সন্দেহজনক আচরণের কারণে মো. তোহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তথ্য যাচাই শেষে তাকে আটক করা হয়।

পরবর্তীতে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত তার শেল্টারে তল্লাশি চালানো হয়। এসময় নগদ ৫৩ হাজার বাংলাদেশি টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে জাতীয় সনদপত্র, অনলাইন এনআইডির কপি, জন্মসনদ, ব্যাংকের চেক বইয়ের পাতা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, আটক ব্যক্তি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন