বিজ্ঞাপন

কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মঞ্চ

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ। আজ শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি উপস্থিত জনতার সামনে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে পথসভার মাঠে উপস্থিত হয়েছেন। বরুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে স্লোগান দিতে দিতে জনতাকে মাঠে আসতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর এ পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানারে সভামঞ্চ সাজানো হয়েছে।

পড়ুন: চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন