মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ রিজভী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক হাসান আলী,গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রকাশক রফিকুল ইসলাম এবং মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির দুইজন মেধাবী শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছা, কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভীর নিজ হাতে লেখা বই, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ রিজভী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আগামীতেও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রণোদনা ও বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।


