দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই । আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর । তাই অভিভাবক সম্মানীত মাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার তদারকি করবেন। আগামী দিনে তারাই সুফল বয়ে আনবে।
ত্রিশালে এ্যাকটিভ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার এ কথা গুলো বলেন । এ্যাকটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন,
স্কুল প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান, শহীদ সুবুর স্কুলের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, মামুনুর রশিদ প্রমুখ। বিশেষ অতিথি সাংবাদিক মজিব বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালক ।
এ শিক্ষার্থীরা সময়ের মূল্যায়ন করলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব, চীনের তীব্র সমালোচনা
আর/


