বিজ্ঞাপন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নীলফামারী সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন মোছাঃ মাবিয়া বেগম (৫০)। তিনি নীলফামারী সদর উপজেলার ধোবাডাঙ্গা বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং মোঃ আনিছার রহমানের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী আশিকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো জ-০৪-০২২৭) বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং এতে থাকা যাত্রী মাবিয়া বেগম গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


এদিকে, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পড়ুন- নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: এবার জাবির প্রশাসনিক ভবনে তালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন