বিজ্ঞাপন

সড়ক দূর্ঘটনারোধে ৬০ হাজার গাড়ি চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে

সড়ক দুর্ঘটনা রোধে ৬০ হাজার গাড়ি চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়াও সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচতনতা এবং একই সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন এছাড়াও চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা পরীক্ষা করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে। আমাদের আরও বেশি সজাগ হতে হবে, সচেতন হতে হবে। সরকার দুর্ঘটনা রোধে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন মানুষ নিরাপদ থাকে। তাই সড়ক ব্যবস্থপনা ও শৃংখলা ফিরিয়ে আনতে হবে। তাই সকলের প্রতি আহ্বান জানাবো।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন- দুর্ঘটনা কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতুর বিকল্প নেই। ১৯৯৪ সাল থেকে পদ্মা ব্যারেজ ও পদ্মাসেতুর জন্য আন্দোলন করছি। ইতোমধ্যে পদ্মা ব্যারাজের প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে- অনুষ্ঠানে অন্যান্যের মধ্যো আরো বক্তব্য রাখেন- বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রেজাউল করিম বক্তব্য রাখেন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বাসডুবিতে নিহতসহ অন্যান্য দূর্ঘটনায় নিহত স্বজনদের মাঝে ৬২ জনের মধ্যে ২ কোটি ৫৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

পড়ুন- ইরানে তীব্র বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন