শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ার করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটিতে ১৫-২০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত ছিল। এ সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন।
এছাড়াও শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল করেছে। ঢাকা- নারায়ণগঞ্জ পোড়াতন সড়কের ফতুল্লা এলাকায় এই মশাল মিছিল করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত ইসলাম সানির ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল শেষে ফেরার সময় পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।
পড়ুন- বিসিবির নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট


