নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চলতি বছরের এপ্রিল মাসের সামগ্রিক কর্মতৎপরতা বিবেচনায় জেলার ‘শ্রেষ্ঠ এসআই’ (নিঃ) নির্বাচিত হয়েছেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আহমেদ।
আজ রোববার (১৭ মে) নরসিংদী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন।
এপ্রিল মাসের দায়িত্ব পালনে বিশেষ দক্ষতা ও সফলতার পরিচয় দেওয়ায় মাধবদী থানার এসআই ইউসুফ আহমেদের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই ইউসুফ আহমেদ জানান, “এই স্বীকৃতি আমার কাজের দায়িত্বশীলতা আরও বাড়িয়ে দিল। জনসেবায় নিজেকে উৎসর্গ করতে আমি বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি অবহেলার জন্য জবাবদিহিতাও নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ উপস্থিত ছিলেন এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
পড়ুন : জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ও ‘ট্রেন টু ট্রান্সফর্মের’ সমাপনী অনুষ্ঠিত


