বিজ্ঞাপন

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে এ ছুটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ মে রোববার হতে ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২৪ মে রোববার হতে ৩ জুন বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক সরকারি ছুটি (শুক্রবার ও শনিবার) এবং ছুটি শেষে ৫ ও ৬ জুন পুনরায় সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।’

পড়ুন- ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন