পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান।
সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলম কক্ষে অনুষ্ঠিত এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ওয়ারেন্ট ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তাকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে পাবনা পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আসাদুর রহমানের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য আরো দায়িত্বশীল হয়ে কাজ করব।
পড়ুন : নাফ নদী থেকে নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


