বিজ্ঞাপন

দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা পালিত

“সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

১৯শে মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের চত্বরে র‌্যালি শেষে দিনাজপুর সদর উপজেলার পরিষদের অডিটোরিয়ামে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

ভূমিসেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক বলেন, সরকারের উদ্দেশ্য মানুষ যেন ভূমি সম্পর্কে জানে, আমরা জানি আমাদের জন্ম ভূমিতে, মাটি থেকে জন্ম আবার আমরা মাটিতে মিশে যাই। এই জমিজমা নিয়ে মানুষের মধ্যে নানানরকম ভুল বুঝাবুঝি আছে, যেহেতু দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে। জমির দাম বেড়ে যাচ্ছে। সে ক্ষেত্রে মানুষ জমির ছাড় দিতে চায় না, মানুষ যদি জানে এই জমি কি ভাবে কিনতে হয়, কার কাছ থেকে কিনতে হয়, অর্থাৎ আপনাকে জমি দেখেশুনে, বুঝেশুনে কিনতে হবে, কাগজ কিনলে হবে না। সরজমিনে মাঠে জমি আছে কিনা, খতিয়ানে আছে কিনা, নকশার পরিমাপ ঠিক আছে কিনা। এই মেলায় মানুষ আসবে ভূমিসেবা পাওয়ার জন্য কিভাবে নামজারি হয়, কিভাবে খাজনা হয় তা জানার জন্য। আমি যে জমি কিনব সরকারের খাস জমি কিনা, অর্পিত সম্পত্তি কিনা, পরিত্যক্ত সম্পত্তি কিনা, এ জমি অন্য কোন দপ্তরের কাছে বন্ধক আছে কিনা, সরকারের কোন সংস্থার কাছে বন্ধক আছে কিনা, এই জমি নাবালক শিশুর জমি কিনা, এ জমি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জমি কিনা, দলিল আছে কিনা, ভায়া দলিল গুলি আছে কিনা, রেকর্ডে তার নাম আছে কিনা, এগুলি আমরা যদি না দেখি, না বুঝি তার মানে জমি কিনা মানে মামলা কিনা। ভূমি সংক্রান্ত জটিলতা দূর করার জন্য মানুষকে সচেতন করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন। দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম এর সভাপতিতে¦ আরও বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলার জোনাল সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম, সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল, সদর উপজেলার কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারসহ প্রমুখ।

উল্লেখ্য ১৯মে থেকে ২১মে তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন