বিজ্ঞাপন

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে কলমাকান্দায় সমন্বিত পরিকল্পনা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকর, সুপরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

“গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এই কর্মশালায় স্থানীয় পর্যায়ের সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে আইনি সেবা প্রদান এবং গ্রাম আদালতের সুফল সম্পর্কে তাদের সচেতন করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর চাপ যেমন কমবে, তেমনি মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।”

গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হেমন্ত কুমার সরকারের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম এবং কলমাকান্দা উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান মানিক প্রমুখ।

বক্তারা গ্রাম আদালতের বর্তমান অবস্থা, এর সুবিধা এবং কীভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে এর আওতায় এনে সচেতন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সব পেশা ও ধর্মের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রতিবেদনের প্রভাব: কলমাকান্দায় ওজন জালিয়াতির পর বদলে দেওয়া হলো ৮০টি ছাগল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন