বিজ্ঞাপন

জয়পুরহাটে ৮ম তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে একটি হাসপাতালের ৮ম তলায় স্যানিটারী পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিড়ে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জয়পুরহোট জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

বিজ্ঞাপন

নিহত শ্রমিক সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা ইউপির বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন তিনি। এসময় ৮ম তলায় স্যানিটারী পাইপ ফিটিং করার সময় সেপটিক বেল ছিড়ে পড়ে তিনি গুরুতর আহত হয়। তখন রোগির লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন- হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন