বিজ্ঞাপন

স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে জবি, বাতিল হচ্ছে বৃহস্পতিবারের অনলাইন ক্লাস

জ্বালানি প্রাপ্যতা সংকট দূর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলমান অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুন ২০২৬-এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের অনলাইন ক্লাসসহ অন্যান্য অনলাইন কার্যক্রম আর চালু থাকবে না।

আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য -এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জ্বালানি সংকটজনিত আপদকালীন পরিস্থিতিতে চালু হওয়া অনলাইন ক্লাস কার্যক্রম থেকে বিশ্ববিদ্যালয় এখন সরে আসবে এবং পুনরায় স্বাভাবিক সশরীরে পাঠদান কার্যক্রম চালু করবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার , বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষক, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক এবং গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে আপদকালীন সময়ে অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা হয়েছিল। তবে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু ও ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে এখন থেকে প্রতি মাসে নিয়মিত একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এছাড়া সভার শুরুতে একাডেমিক কাউন্সিলের নতুন মনোনীত তিনজন সদস্যকে অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন