বিজ্ঞাপন

আজকে বিএনপি আ.লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছেন: ফরহাদ মজহার

রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। এই হামলা কারা করলো। এটি সরাসরি এই সরকারের উৎখাত করার পরিকল্পনা। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে। তাদের প্রত্যাকের ছবি রয়েছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিনে বলছি হামলাকারী এখনো কেনো গ্রেপ্তার হল না। ওই হামলা হয়েছে বিএনপিকে ক্ষমতাচূত করার জন্য।

বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে উবিনীগ ও নয়াকৃষির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত নয়াকৃষি প্রাণবৈচিত্র্য মেলা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বিএনপিকে সমালোচনা করি। বিএনপি যেখানে ভালো কাজ করে না আমরা চাপ দেয়ার চেষ্টা করি। বিএনপি তো আওয়ামী লীগ নয়। আমরা কথা যদি বিএনপি বুজতে না পারে তাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহুশক্তি তৎপর। আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছেন। এটি টিকবে না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি নিজেদের আদর্শের ধারা এবং নিজেদের কর্মীর উপর দাঁড়িয়ে করুক। আমাদের মধ্যে দ্বন্ধ থাকবে, বিরোধীতা করবো। সারা পৃথীবিতেই দুযোর্গ চলছে। ট্রাম যেভাবে সারা দুনিয়াকে ওলট পালট করে দিচ্ছে, কোন আইন মানে না। এই দুসময়ে বিএনপি’কে আমাদের কথা শুনা দরকার।

তিনি বলেন, আমরা একটি ফ্যাসিস্ট সরকার দেখেছি। গণঅভ্যুত্থান যদি আমরা ব্যর্থ হতাম তাহলে বেগম খালেদা জিয়া সম্মানের সাথে গেছেন, এতো বড় সম্মান তিনি পেতেন না। আমি তারককে বলবো মায়ের কাছ থেকে শিখতে।

তিনি আরো বলেন, খুবই বিপদ জনকভাবে সারা পৃথীবিতেই প্রাণের ক্ষয় হচ্ছে। বিভিন্ন প্রজাতি হারিয়ে যাচ্ছে। সমস্ত কৃষি ব্যবস্থা কোম্পানীর স্বার্থ করার জন্য চলছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, তারেক রহমান বড় ধরনের সংকট ফেস করবেন। আমি জানি না তিনি কি করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ জ্বালানির সংকট হবে অনেক। সংকট কাটিয়ে উঠতে চাইলে অবিলম্বে আমাদের টানজিশন ম্যাপ লাগবে। বিএনপিকে অন্তত কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে, তাদের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলতে পারবে।

আন্তর্জাতিক জ¦ালানির এতো বড় সংকট, এই সরকারের উচিৎ অবিলম্বে এখানে জ্বালানি গাছ লাগানোর জন্য উৎসাহিত করা। আসামী দিনে আমাদের জ¦ালানি সংকট ভয়াবহ বাড়বে।

তিনি বলেন, আমি মনে করি তার (তারেক রহমান) হাতে ক্ষমতা নাই। যদি তার হাতে ক্ষমতা থাকে, তিনি যখন সংসদে আছেন, তখন তার হয়ে অন্য কেউ কথা বলে কেনো। তার হয়ে অন্য কেউ কথা বললে মেনে নিবো না। ফলে অবশ্যেই তাকে কথা বলতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীরগের নির্বাহী পরিচালক এবং অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার।

অনুষ্ঠানে ৬টি জেলার কৃষক ও কৃষানী অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সনিয়ার হত্যার বিচার পাব তো? বুকফাটা আর্তনাদ পরিবারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন