ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
বৃহস্পতিবার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।
এছাড়া ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে এ সময়ে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।
পড়ুন: বাজেটে কালোটাকা সাদা করার সীমিত সুযোগ থাকছে, তবে…
আর/


