বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওসমান গনির বাড়ি উপজেলার বড় বিনাইরচর এলাকায়। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় এক্সাভেটর দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওসমান গনির সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পড়ুন: ইরানে পুনরায় হামলা শুরু করতে ট্রাম্পকে চাপ প্রয়োগ নেতানিয়াহুর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন