বিজ্ঞাপন

রূপগঞ্জে সংখ্যালঘুর বসতঘর ভাংচুরের প্রতিবাদ ও বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকার সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, বসতঘর ভাংচুরসহ ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার কেয়ারিয়া এলাকা এ মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, কেয়ারিয়া মৌজায় যুগযুগ বছর ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছি৷ কিন্তু গতকাল বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু জাহাঙ্গীর, ইউসুফগংদের পক্ষ নিয়ে জোটপূর্বক শতাধিক সন্ত্রাসী বাহীনি নিয়ে পবিত্র চন্দ্রের মালিকানাধীন বসতঘর ভাংচুর করে তান্ডব চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ তদন্ত করতেও আসেনি। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চাই।

পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন