বিজ্ঞাপন

সেনাসদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

‘আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো,’ এই মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান জানান, এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় কর্মরত রয়েছেন।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদের মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডেপলয়মেন্ট আছে।’

অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ২০শে জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

গত ১৬ই মে থেকে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

বিজ্ঞাপন

পড়ুন : নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন