বিজ্ঞাপন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

প্রযোজক, পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে এখন আর সিনেমাটি প্রেক্ষাগৃহসহ অন্য কোনো প্ল্যাটফর্মে প্রদর্শনে আইনি বাধা রইল না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী নকিব সাইফুল ইসলাম।

এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির তারিখ ছিল গত ১৫ মে। কিন্তু গত ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

ওই সময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথমে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছিল। কিন্তু তখন প্রকল্পটি নিয়ে কোনো ধরনের অভিযোগ ছিল না। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগপত্র দেন। সেই প্রেক্ষিতে এর ছাড়পত্র দেয়া হয়েছিল।

পরবর্তীতে গত ১৯ মে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।

প্রসঙ্গত, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

বিজ্ঞাপন

পড়ুন : ‘তরুণদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন