বিজ্ঞাপন

মাদারীপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে মাদারীপুরে মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানাগুলোর মাঝে লবণ বিতরণ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্সে এ লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিবছর কোরবানির সময় বিপুল পরিমাণ পশুর চামড়া দান করা হয়। এসব চামড়ার গুণগত মান ঠিক রাখতে এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে প্রতিষ্ঠানগুলোর হাতে ৫০ কেজি ওজনের লবণের বস্তা বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ৩০০ বস্তা লবণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রয়োজনে আরও লবণ সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকারিভাবে ৫০ কেজির ৩০০ বস্তা লবণ উপজেলা পর্যায়ে মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এর আগে এ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যাতে ঈদের পরপরই কোরবানির পশুর চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ নিশ্চিত করা যায়। এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্রাক চাপায় গৃহবধু নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন