বিজ্ঞাপন

বিএনপির নামে যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: মাসুদ অরুন

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, বিএনপির নামে যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জেলায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ যদি কমিটির নেতা হয়ে ব্যবসা শুরু করে থাকেন, তাহলে তা বন্ধ করে দেওয়া হবে। সংশোধন না হলে তাদের সাইনবোর্ডও খুলে নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ৩ ও ৪ জুন মেহেরপুরের ইতিহাসে সবচেয়ে বড় গণমিছিল অনুষ্ঠিত হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আদর্শ সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে, অন্যথায় স্বেচ্ছায় বিদায় নেওয়াই উত্তম।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : চটগ্রাম আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর হামলা: সিটিআরএনের প্রতিবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন