বিজ্ঞাপন

ইরানের ইউরেনিয়ামের মজুত ধ্বংস করব: ট্রাম্প

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুত যেকোনো উপায়ে জব্দ ও ধ্বংস করার ব্যাপারে আবারও নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তেহরান এই পারমাণবিক উপাদান হস্তান্তর করবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যেন ওদের (ইরান) কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। অন্যথায় আমাদের অত্যন্ত কঠোর ও চরম কোনো পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, যখন এই বিষয়টি আমাদের দেশের মানুষের সামনে তুলে ধরা হবে, তখন আমেরিকার প্রতিটি নাগরিক একমত হবেন যে আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।’

এ সময় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চান, শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান কি তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের দেশে রেখে দেওয়ার কোনো সুযোগ পাবে? জবাবে ট্রাম্প বলেন, ‘না, কোনো সুযোগ নেই। আমরা ওটা কেড়ে নেব। তবে আমাদের ওটার কোনো প্রয়োজন নেই, আমরা ওটা চাইও না। ওটা পাওয়ার পর সম্ভবত আমরা তা সম্পূর্ণ ধ্বংস করে দেব। কিন্তু কোনো অবস্থাতেই ওটা আমরা ওদের কাছে রাখতে দেব না।’

পড়ুন: ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন