বিজ্ঞাপন

স্কুলছাত্রীদের আত্মরক্ষায় সিরাজগঞ্জে চালু হচ্ছে ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষণ

স্কুল ও কলেজ পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতন ও দক্ষ করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু। ছাত্রীদের জন্য শিগগিরই ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন স্কুল ও কলেজ-এ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সময়ে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় তা কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশের সৌজন্যে খুব শিগগিরই সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন স্কুল ও কলেজ-এর ছাত্রীদের জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে মেয়ে শিশুদের সঠিক পরিচর্যা, নৈতিক শিক্ষা এবং সার্বক্ষণিক খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের নিরাপত্তা ও সচেতনতার ভিত্তি তৈরি হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন- স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন