এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বাংলামটোর এলাকায় বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। নাসীরুদ্দীনের ওপর হামলার সময় ছাত্রদল-যুবদলের নেতাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, আমারা বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। জুমার নামাজের পরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কায়দায় এনসিপি নেতাকর্মীধের ওপর হামলা করা হয়েছে।
সরকারের সমালোচনার ক্ষেত্রে নাকি তাদের দেওয়া ডেললাইন ক্রস করা যাবে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, আমরা বাকস্বাধীনতা বলতে বুঝি, এই দেশে যারা দায়িত্বে আছে তাদের যে কাউকে যে কেউ প্রশ্ন করার অধিকার রাখে। এসময় তিনি আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। আসিফ মাহমুদ বলেন, যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমারা আপনাদের এই কার্যক্রমকে, এই যুদ্ধকে এই জেনারশনের সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নেব।


