বিজ্ঞাপন

ধর্ষণ চেষ্টার বাজে অভিজ্ঞতার মুখোমুখি হন ফারিন খান

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গত ১৩ মে রাত সোয়া তিনটার দিকে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে এক অপরিচিতের কাছে হেনস্তা ও ধর্ষণ চেষ্টার বাজে অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ও লোমহর্ষক পোস্টে ফারিন জানান, গভীর রাতে টাঙ্গাইল এলাকার একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢোকার পর হঠাৎই সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি টের পান তিনি। সময়মতো চিৎকার করে বেরিয়ে আসায় সেদিন বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন।

ফারিনের লোমহর্ষক ঘটনার বর্ণনায় জানা যায়, ঘটনার দিন নিজের ব্যক্তিগত গাড়িতে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন ফারিন। রাত আনুমানিক ৩:১৫ মিনিটের দিকে টাঙ্গাইলের একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢুকার কয়েক মিনিটের মধ্যেই মনে হয়, তার পেছনে কেউ দাঁড়িয়ে আছেন।

বিষয়টি আঁচ করতে পেরে পেছন ফিরে তাকাতেই অভিনেত্রী দেখতে পান, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত তার গলার খুব কাছে চলে এসেছে। সময়মতো চিৎকার না দিলে তাকে মেরে সব লুটপাট করে ওই অপরিচিত ধর্ষণের চেষ্টা করত বলে স্পষ্ট জানান ফারিন।

এদিকে ফারিনের চিৎকার শুনে গাড়ির ড্রাইভার দ্রুত ছুটে এসে সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করলেও পালিয়ে যান তিনি। ড্রাইভার জানায়, ওই ব্যক্তি পাশের একটি হোটেল থেকে কিছু ডিমের খোসা হাতে ওয়াশরুমের পেছনের দিকে যাচ্ছিলেন, বিষয়টি দেখে সে সময় কোন সন্দেহ হয়নি তার। পরবর্তীতে ফারিনের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান তিনি।

অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভয়াবহ মানসিক চাপে ছিলেন ফারিন। সেদিন সৃষ্টিকর্তা তাকে রক্ষা করলেও এর চেয়ে বাজে অভিজ্ঞতা কিছু হতে পারে না বলে জানান অভিনেত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন