বিজ্ঞাপন

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা গুলির চেষ্টা করেছে : নাছির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শুক্রবার ঝিনাইদহে গেলে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নাসীরউদ্দীন পাটওয়ারী আজ ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা তাকে ডিম নিক্ষেপ করে।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান।

নাছির লেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরউদ্দীন পাটওয়ারী। আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা তাকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

তিনি জানান, অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় হলো: ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ। ২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা। অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইলো।

বিজ্ঞাপন

পড়ুন : সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন