যশোরের শার্শায় পুত্রবধূকে (৩৩) জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান গহর কে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শার্শা থানা পুলিশ ও র্যাব এর যৌথ অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর (৬৫) যশোরের শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে শার্শা উপজেলার একঝালা গ্রামে ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে ভিকটিমের শ্বশুর মিজানুর রহমান গহর তাকে কৌশলে ঘরের পেছনে থাকা একটি কলাবাগানের মধ্যে নিয়ে যান। সেখানে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শার্শা থানায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়ের হলে গত ২১ মে বিকাল সাড়ে তিনটায় শার্শা থানার এসআই আনিসুর রহমান ও র্যাবের সহযোগিতায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত শ্বশুর মিজানুর রহমান গহরকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন- সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি


