বিজ্ঞাপন

কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) ও বাসার কেয়ারটেকার রোমান (২৭) কে আটক করা হয়েছে।


শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এলাকার রাজুর বাড়ির একটি টিনশেড কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুর বিহারীপট্টি এলাকার আইয়ুব আলীর মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুনে পোড়া তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এ সময় ঘরটির বাইরে থেকে তালা ঝুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করলে মেঝেতে ফারজানা আক্তারের আগুনে পোড়া মরদেহ দেখতে পান।
পরে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


আটক স্বামী বাবু পুলিশকে জানান, বাসার কেয়ারটেকার রোমানের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল বলে তিনি সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে ঘরে রেখে কোনাবাড়ী বাজারে যান। পরে খবর পান তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছেন।
ঘটনাস্থল থেকে একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়েছে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ফারজানা আক্তার নামে এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাথমিক তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন- চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮ নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন