বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই এলাকাবাসী হিরো নামে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়।

বিজ্ঞাপন

এতে করে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ফতুল্লা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে আটক করে। এদিকে ভুক্তভোগী ওই শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে হিরো ও সোহেল। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। পরে হিরোর পরিবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পড়ুন- ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন