বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীরা ছাড়াও যারা পেতে পারেন পে-স্কেল

সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, পুলিশ সদস্য, বিচার বিভাগ এবং মাঠ প্রশাসনের কর্মীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন এই বেতন কাঠামোর রূপরেখা অনুমোদনের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন পে স্কেলে শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের সম্ভাবনা জোরালো হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের কাঠামোতে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভাতা সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে তুলনামূলক কম হারে সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত এই পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রেডে থাকা বেতন বৈষম্য ও অসঙ্গতি দূর করার লক্ষ্যেও বিশেষ সুপারিশ রাখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে পেনশন ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে কম পরিমাণ পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিরাই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন।

সরকার এবার স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যও অভিন্ন নির্দেশনা জারির পরিকল্পনা করছে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা নির্ধারণেও নতুন পে স্কেলের নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক হতে পারে।

সচিব কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। নীতিনির্ধারকদের আশা, নতুন এই পে স্কেল নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরকারি চাকরিতে দীর্ঘদিনের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার নির্ধারিত ১ জুলাইয়ের মধ্যে এটি বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন