বিজ্ঞাপন

সাত বছর পর মুক্তি পাচ্ছে শাকিব-মিতুর ‘আগুন’

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জাহারা মিতু অভিনীত সিনেমা ‘আগুন’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দীর্ঘ ৭ বছর আটকে থাকার পর মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি।

২০১৯ সালের ৫ আগস্ট প্রথম ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণ কাজ। ২০২২ সালে নতুন করে শুরু হওয়া শুটিংয়ে সিনেমার বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও সিনেমাটি আটকে যায় পোস্ট প্রোডাকশনের বিভিন্ন ধাপে।

বিজ্ঞাপন

এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারও শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন,

সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি দুর্গাপূজাতেই ‘আগুন’ মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।

দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আগুন’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও জাহারা মিতু। সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ রেবেকার মতো অভিনয়শিল্পীরা।

পড়ুন:ব্যাংক থেকে বড় ঋণ নেবে সরকার

দেখুন:‘দুর্নীতির কারণে উন্নয়ন ব্যয় বাড়ে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন