বিজ্ঞাপন

হবিগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। “শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, হবিগঞ্জ জোন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট আলেম আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী (জালাল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আহমাদুর রহমান আবদাল, আহ্বায়ক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখা; সাংবাদিক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি; প্রভাষক সোনা মনি দাস সৌরভ, সৈয়দ সৈয়দউদ্দিন কলেজ; এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। তারা ইন্টারনেট ও মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এবার প্রায় ৭০০ পরীক্ষার্থীর মধ্য থেকে ৬৭ জন কৃতি শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। পরে তাদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন