চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য সুখবর বয়ে এনেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহবুব আলম সিআইপি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
মাহবুব আলম বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দাতা সদস্য হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরের দায়িত্বে ছিলেন। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদান স্থানীয় ক্রীড়া মহলে প্রশংসিত।
ক্রীড়ার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এছাড়াও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।
তারা আশা করছেন, মাহবুব আলম সিআইপির নেতৃত্ব ও অভিজ্ঞতায় আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটসহ সার্বিক ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
পড়ুন:দামুড়হুড়ায় বিজিবির অভিযান সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক-১
দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত!
ইমি/


