বিজ্ঞাপন

কোমোর রূপকথা, মিলান-জুভেন্টাসের বিপর্যয়

ইতালিয়ান সিরি-আ’র শেষ দিনে ফুটবল ইতিহাসের এক নতুন রূপকথা লিখল কোমো। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। এসি মিলানের ২-১ গোলের নাটকীয় পরাজয়ের রাতে কোমো’র সঙ্গে সিরি-আ’র শীর্ষ চারে জায়গা করে নিয়েছে রোমাও। তবে মৌসুমের শেষটা এক বিপর্যয়ে শেষ হওয়ায় শীর্ষ চারের বাইরেই ছিটকে গেল ইউরোপের সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান।

বিজ্ঞাপন

ঘটনা বহুল এই শেষ দিনে কপাল পুড়েছে জুভেন্টাসেরও। অন্যদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকের মাঝে সহিংস মারামারির কারণে তুরিনোর বিপক্ষে জুভেন্টাসের ডার্বি ম্যাচটি প্রায় এক ঘণ্টারও বেশি সময় দেরিতে শুরু হয়।

 শেষ ম্যাচে ক্রেমোনেসের মাঠে ৪-১ গোলের বিশাল জয় পায় কোমো। এই হারের ফলে ক্রেমোনেসে সিরি-বি’তে নেমে গেছে। আর অন্য ম্যাচে মিলানের অপ্রত্যাশিত পরাজয়—সেস ফ্যাব্রেগাসের দল কোমো’র জন্য ইউরোপের শীর্ষ মঞ্চে জায়গা করে নেওয়ার অলৌকিক স্বপ্ন পূরণে যথেষ্ট ছিল। ইতালির নিচের সারির লিগ থেকে উঠে এসে দলটির এই উত্থান রীতিমতো অবিশ্বাস্যই।

 কোমো লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করল, তৃতীয় স্থানে থাকা রোমার চেয়ে মাত্র ২ পয়েন্ট কম। ভেরোনার বিপক্ষে ২-০ গোলের জয়ে টেবিলের তিন নম্বর স্থান নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ ঘুচল রোমারও। ২০১৯ সালে পোর্তোর কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়ার পর থেকে ইউরোপের এই অভিজাত টুর্নামেন্টে আর দেখা যায়নি রোমাকে। দুর্দান্ত ছন্দে থাকা ডনিয়েল মালেন এবং স্টিফান এল শারাউইয়ের গোলেই শীর্ষ চারে থাকা নিশ্চিত করে তারা।

 ম্যাচে ডনিয়েল মালেনের পেনাল্টি শট লরেঞ্জো মন্তিপো ঠেকিয়ে দিলেও, পাওলো দিবালার দুর্দান্ত নিচু ক্রস থেকে আলতো টোকায় গোল করেন এই ডাচ স্ট্রাইকার। আর ইনজুরি টাইমে ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে জয় নিশ্চিত করেন এল শারাউই।

 তবে রোমার এই সাফল্যও ফিকে হয়ে যায় কোমো’র রূপকথার কাছে। এর আগে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলার কোনো অভিজ্ঞতাই নেই কোমো’র। এমনকি ২০১৯ সালে যখন তামাকজাত পণ্য উৎপাদনকারী জায়ান্ট ‘জারুম’ ক্লাবটি কিনে নেয়, তখনও তারা খেলছিল ইতালিয়ান ফুটবলের তৃতীয় স্তরে! এই তিন ম্যাচের সমীকরণে জুভেন্টাসের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়েছে। মূলত গত সপ্তাহে ফিওরেন্টিনার কাছে ঘরের মাঠে হেরে বড় ক্ষতিটা করে বসেছিল ৩৬বারের লিগ চ্যাম্পিয়নরা।

দেখুনঃআমার উত্তরসূরী যেন ‘কপি-পেস্ট’ না হয়: গার্দিওলা

পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন