বিজ্ঞাপন

ভোগান্তি নিয়ে গাজীপুর ছেড়েছেন ৩০ লাখ মানুষ

রাজধানী নিকটবর্তী জেলা গাজীপুর। এক সময় এ জেলা ভাওয়াল রাজার পরগনা থাকলেও ধীরে ধীরে হয়ে উঠে শিল্পের শহর। আর এই শিল্পের শহরে জীবিকার তাগিদে বসবাস করেন দেশের বিভিন্ন জেলার মানুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা উত্তরাঞ্চলের। ঈদের লম্বা ছুটি পেয়ে নাড়ির টানে ইতোমধ্যে এ জেলা ছেড়েছেন অন্তত ৩০ লাখ কর্মজীবী মানুষ।

বুধবার (২৭ মে) দুপুর পর্যন্ত ঘরমুখী লাখ লাখ মানুষ গাজীপুর থেকে ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা ময়নসিংহ সড়ক ব্যবহার করে ঘরে ফিরেছেন। এ যাত্রায় তাদের ভোগান্তি ছিল পদে পদে। সড়কে তীব্র যানজট, যানবাহণের সংকট, বৃষ্টির বাগড়া, ভাড়ার নৈরাজ্যতাসহ নানা ভোগান্তি ঠেলে আপন ঠিকানায় ফিরেছেন তারা।

জানা গেছে, ঈদকে কেন্দ্র করে গত সোমবার (২৫ মে) থেকে শুরু হয় শিল্প কারখানা ছুটি। আর ছুটি পেয়ে নানা পেশায় কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেন আপন ঠিকানায়। ঘরমুখী মানুষের চাপে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে শুরু হয় ভোগান্তি। থেমে থেমে বৃষ্টি, আর যানজটের নাকাল মানুষ এক পর্যায়ে দিশেহারা হয়ে উঠে। যাত্রীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে পরিবহনে উঠার ঘটনা খুবই স্বাভাবিক।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের প্রবেশের একমাত্র সড়ক ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক। রাজধানী ঢাকা, শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া এবং গাজীপুরে বসবাসরত সব মানুষ জেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে এ পথ ব্যবহার করেছেন। এ কারণে চন্দ্রা ত্রিমোড়কে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এতো মানুষের চাপে যানবাহনের সংকট, আর সড়ক ছোট হওয়ায় এই যানজটের নাকাল মানুষ। সাথে এবারে যোগ হয়েছে বৈরী আবহাওয়া।

বিজ্ঞাপন

পড়ুন : আল-আকসায় লাখো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন